ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার ১

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২৫, ১২:২৮ পিএম

সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া এলাকায় একটি মন্দিরে সকল প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনার অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

পুলিশ ও মন্দির কমিটি জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারোও পূজা অনুষ্ঠিত হবে। এজন্যে তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণ শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন প্রবেশ করে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রোববার সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে। 

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন, সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন জানান, রোববার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় অভিযোগে হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেএইচআর

Link copied!