ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:১০ পিএম

সোনারগাঁয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাচানী গ্রামে বজ্রপাতে সিরাজ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া উপজেলার পাঁচানী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে সবজি তুলছিলেন কৃষক সিরাজ মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, বজ্রপাতে সিরাজ মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর

Link copied!