ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাপলা প্রতীক না পেলে আন্দোলনের মাধ্যমে আদায় করব: সারজিস আলম

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৩:২৭ পিএম

শাপলা প্রতীক না পেলে আন্দোলনের মাধ্যমে আদায় করব: সারজিস আলম

হবিগঞ্জ জেলা ও উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের এম সাইফুল রহমান হলে এ সভা হয়।

সভা শেষে রাত সাড়ে ৭টায় সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ও এনসিপির মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, “নির্বাচনে অংশগ্রহণের জন্য এনসিপিকে যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প ভাবছি না। আন্দোলনের মাধ্যমেই প্রতীক আদায় করব। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, বিভাগীয় তত্ত্বাবধায়ক ও যুগ্ম সচিব প্রীতম দাশসহ দলের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা।

সভায় নেতারা সংগঠিতভাবে শাপলা প্রতীক দাবি জানান এবং ন্যায্য নির্বাচনী পরিবেশ গঠনের আহ্বান করেন। তারা আরও জানান, এনসিপি বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করছে এবং জোট গঠনের পরিকল্পনাও চলছে। যথাসময়ে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইএইচ

Link copied!