ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাংনীতে ওয়ান শুটারগান ও গুলিসহ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৪:২৫ পিএম

গাংনীতে ওয়ান শুটারগান ও গুলিসহ যুবক আটক

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ সুমন আহম্মেদ সৌমিক (৩০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে র‌্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।

আটককৃত সুমন আহম্মেদ সৌমিক কাজিপুর গ্রামের বাদিয়াপাড়ার বাসিন্দা তাইজেল ইসলামের ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সৌমিক নিজ বাড়িতে অস্ত্র মজুদ করে রেখেছে। 

পরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক সুমন আহম্মেদ সৌমিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!