ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোহনগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০১:১১ পিএম

মোহনগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নেত্রকোণার মোহনগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোতালিব মিয়া (৪০) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকালে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় কংস নদীতে থাকা বালুভর্তি বাল্কহেড জব্দ করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে জরিমানা করা হয়। 

অভিযুক্ত ড্রেজার মালিক মোতালিব মিয়া নেত্রকোণার কলমাকান্দা উপজেলার।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্র উপজেলার ধনু ও কংস নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে। পরে এসব বালু মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর ও টেংগাপাড়াসহ বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন। শুক্রবার দুপুরে অবৈধভাবে নদী থেকে উত্তোলন করা বালু নিয়ে একটি বাল্কহেড পৌরশহরের টেংগাপাড়া কংস নদীর ঘটে লাগে। খবর পেয়ে বিকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা বালু বিক্রি করা দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিক মোতালিবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!