ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাংনীতে উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:০৮ পিএম

গাংনীতে উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে আগামি সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নবগঠিত মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ সাংগঠনিক সভায় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দীন কালুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দীন মনা, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদাল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গাংনী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয় এবং তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

ইএইচ

Link copied!