ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আবু জাফর মোল্লা দ্বিতীয় মেয়াদে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০২:৪২ পিএম

আবু জাফর মোল্লা দ্বিতীয় মেয়াদে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবু জাফর মোল্লা। তিনি ট্রেড গ্রুপ হতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক। 

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ‘এ’ গ্রুপের হাজী মেজবার রহমান এবং সহ-সভাপতি নির্বাচিত হলেন ‘বি’ গ্রুপের আলহাজ্ব কাজী রফিকুর রহমান রফিক।

রোববার বিকেলে চেম্বার ভবনে এই তিন পদে মনোনয়ন ক্রয় ও জমা দেওয়ার সময় ছিল। শুধুমাত্র এই তিনজন তিনটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়নপত্র ক্রয় করেন এবং জমা দেন। আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন এ্যাডভোকেট মীর ছানোয়ার হোসেন এই তিনজনকে বিজয়ী ঘোষণা করেন। 

এর আগে শনিবার দিনব্যাপী চেম্বারের ‘এ’ গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপের ৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

‘এ’ গ্রুপের নির্বাচিত পরিচালকগণ হলেন— মো. ফুয়াদ রেজা ফাহিম, মো. আখতারুজ্জামান ওরফে কাজল মজমাদার, হাজী মো. মেজবার রহমান, মো. মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, মো. জিহাদুজ্জামান জিকু, ইঞ্জিনিয়ার মো. শাহাবুদ্দীন, ইমরান হোসাইন, হাজী মো. রবিউর রহমান, প্রকৌশলী সাইফুল আলম মারুফ, উত্তম সাহা, এস. এম. আলমগীর আলম, মো. হামিদুর রহমান।

‘বি’ গ্রুপের নির্বাচিত পরিচালকগণ হলেন— শাকিল আহমেদ জালাল, কাজী রফিকুর রহমান রফিক, রুহুল আমিন, আবু মনি জুবায়েদ রিপন, রফিকুল ইসলাম ও পারভেজ মজমাদার।

এদিকে নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন চেম্বারের নবনির্বাচিত পরিচালকগণ। 

রোববার বিকেলে চেম্বারের বর্তমান সভাপতি আবু জাফর মোল্লা নবনির্বাচিত পরিচালকগণকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি সকল পরিচালককে চেম্বারের আগামী দিনের সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার আহ্বান জানান। ব্যবসায়ীদের স্বার্থসিদ্ধ বিষয়কে গুরুত্ব দিয়ে একটি কল্যাণকর চেম্বার গঠনে বিশেষ ভূমিকা রাখবেন বলেও তিনি জানান।

এদিকে নির্বাচন কমিশন মীর ছানোয়ার হোসেন জানান, ‘এ’ গ্রুপের নির্বাচনে বিজয়ী ইমরান হোসেন ৯০৪ ভোট পেয়ে ৭ম স্থান লাভ করেন। তবে ভোটগ্রহণ শেষে ভুলক্রমে তার প্রাপ্ত ভোট ৮৭৩ উল্লেখ করা হয়েছিল। তিনি গতকাল নির্বাচনের ফলাফল সংশোধন করে এ তথ্য জানিয়েছেন।

ইএইচ

Link copied!