নুরুজ্জামান শেখ, শরীয়তপুর
সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০২:৪১ পিএম
শরীয়তপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নুরুজ্জামান শেখ, শরীয়তপুর
শরীয়তপুর জেলা বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-২০২৫ এ নির্বাচিত নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে শরীয়তপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার রাজ মো. আলী আকবর বাঙ্গাল। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার মো. সেলিম ঢালী, আতাউর রহমান এবং মো. মোস্তফা খান উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: মো. জাহাঙ্গীর আলম (বাবুল)
সাধারণ সম্পাদক: মো. মহিউদ্দিন বাদল।
সহ-সভাপতি: ডা. সোহানুর রহমান সোহান, মাহবুব রশিদ রিপন, মো. ফাহিম হাসান রনি, মো. আনোয়ার হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. জাকির হোসেন ডাবলু, মো. সুজন ঢালী।
সাংগঠনিক সম্পাদক: মো. বাবুল আক্তার।
প্রচার সম্পাদক: শাহরিয়ার আহসান (বিপুল)।
অর্থ সম্পাদক: দেলোয়ার হোসেন।
দপ্তর সম্পাদক: ডি. এম. রেজাউল করিম।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: সৈয়দ শহিদুল ইসলাম (লিংকন)।
সদস্য: মো. আখতার হোসেন, ইব্রাহিম মোল্লা, মো. মোতালেব খান (গঙ্গানগর মেডিকেল সেন্টার)।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন। সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার রাজ মো. আলী আকবর বাঙ্গাল।
শপথ গ্রহণ শেষে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বাদল। তিনি বলেন, পদ্মা, মেঘনা, কীর্তিনাশা নদী বেষ্টিত আমাদের শরীয়তপুর জেলা অপার সম্ভাবনাময়। এখানে ক্লিনিক মালিকরা নিরলসভাবে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। কিন্তু অনেক সময় চিকিৎসায় জটিলতা দেখা দিলে দায় এসে পড়ে ক্লিনিক ও মালিকদের ওপর। ডাক্তার সিজার করেন, কিন্তু সমস্যা হলে মালিকরাই ভোগান্তির শিকার হন। এ বিষয়টি সিভিল সার্জন মহোদয়ের বিশেষ নজরে আনার অনুরোধ করছি।
সভাপতি মো. জাহাঙ্গীর আলম (বাবুল) বলেন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স করতে গিয়ে আমরা বিভিন্ন জটিলতার সম্মুখীন হই। হয়রানির শিকার হতে হয়। এ প্রক্রিয়াটি যেন সহজ হয় এবং হয়রানি ছাড়াই লাইসেন্স পেতে পারি, সে বিষয়ে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।
অনুষ্ঠানটি আয়োজন করে শরীয়তপুর জেলা বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন কমিশন।
জেএইচআর