ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জে পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৭:২০ পিএম

হবিগঞ্জে পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে

হবিগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের সকল জেলায় শারদীয় দুর্গাপূজার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ ঘাটিয়া বাজার, রামকৃষ্ণ মিশন, কালিবাড়ি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ৯ (সিলেট) সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, শায়েস্তাগঞ্জ (ক্যাম্প কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।

র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছে। পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে।

গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ কেউ যাতে নষ্ট করতে না পারে, সে জন্য সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে।

যদি কোনো তথ্য আসে, যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দিনরাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখুন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজামণ্ডপে আসতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

র‍্যাব সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ ছাড়া র‍্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিম যেকোনো নাশকতা বা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এ সময় তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন— “ধর্ম যার যার, উৎসব সবার। সম্প্রীতি, ভ্রাতৃত্ব আর মিলেমিশে থাকার নামই বাংলাদেশ। একে অপরের আনন্দ-দুঃখ ভাগাভাগি করে নিতে পারলেই সত্যিকারের মানবতা প্রতিষ্ঠিত হবে।”

সর্বদা জনগণের সাথে, সর্বদা জনগণের পাশে নিরাপত্তার নিয়োজিত রাখতে সচেষ্ট থেকেছেন। সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা।

এদিকে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, পুলিশ সর্বক্ষণ নিরাপত্তায় কাজ করছে। আগের তুলনায় নিরাপত্তা জোরদার করার কারণে পূজামণ্ডপ আগের চেয়ে অনেক বেশি। এ পর্যন্ত আইনশৃঙ্খলা কোনো স্থানে অবনতি হয়নি, আশা করি আর হবে ও না। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

র‍্যাব নিজের তহবিল থেকে পূজায় আগতদের মাঝে পানি বিতরণ করায় সচেতন মহলের অনেকেই সাদুবাদ জানান। তারা বলেন, বিগত সময়ের চেয়ে এবার আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, বলে পূজামণ্ডপে দায়িত্ব থাকা ঠাকুর বাবু জানিয়েছেন।

ইএইচ

Link copied!