ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রিজিয়ন কমান্ডারের আর্থিক সহায়তা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

অক্টোবর ৩, ২০২৫, ১২:২০ পিএম

গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রিজিয়ন কমান্ডারের আর্থিক সহায়তা

খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ১৪৪ ধারা ভঙ্গ করে জ্বালাও-পোড়াও, সংঘাত, সহিংসতায় গুইমারা রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গুইমারা রিজিয়ন কমান্ডার কর্তৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালের দিকে গুইমারা রিজিয়ন কমান্ডার কর্তৃক গুইমারা রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গুইমারা রিজিয়ন কমান্ডার গত ২৮ সেপ্টেম্বর ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রামসু বাজার এলাকা পরিদর্শন করেন। এর পূর্বে তিনি মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

 ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি প্রায় ১০ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন।

এছাড়াও তিনি জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া কর্তৃক আরো ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন, যা অতি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। 

এ সময় তিনি সকলকে রামসু বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি অপপ্রচার ও স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত না হতে অনুরোধ জানান।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে রিজিয়ন কমান্ডার আশ্বাস প্রদান করেন।

ইএইচ

Link copied!