ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বার্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৮:০২ পিএম

বার্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও বার্ড-এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্ড মডেল স্কুল মাধ্যমিক শাখায় ‘শিক্ষা ও উন্নয়নে ড. আখতার হামিদ খানের অনুপ্রেরণা’ এবং বার্ড মডেল স্কুল প্রাথমিক শাখায় ‘ড. আখতার হামিদ খানের পল্লী উন্নয়ন, শিক্ষা ও নৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। 

এছাড়াও বার্ড জামে মসজিদে কুরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

মৃত্যুবার্ষিকী উদযাপনে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষে মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ ড. আখতার হামিদ খানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

ড. আখতার হামিদ খান পল্লী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সফল নেতৃত্বের জন্য সমগ্র বিশ্বে সমাদৃত। বিশেষ করে পল্লী উন্নয়নের কার্যকর মডেল উদ্ভাবনের ক্ষেত্রে তাঁর অবদান আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ষাটের দশকে তাঁর নেতৃত্বে উদ্ভাবিত কুমিল্লা মডেল বার্ডকে বিশ্বখ্যাতি দিয়েছে।

ড. আখতার হামিদ খান ভারতের আগ্রায় ১৫ জুলাই ১৯১৪ সালে জন্মগ্রহণ করেন। আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৪ সালে ইংরেজি সাহিত্যে এম.এ. ডিগ্রি লাভের পর তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের অধীনে অত্যন্ত সম্মানজনক ইম্পেরিয়াল সিভিল সার্ভিস (আইসিএস) কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ১৯৩৬-৩৮ সালে আইসিএস শিক্ষানবীস কর্মকর্তা হিসেবে ইংল্যান্ডের ম্যাগডিলিন কলেজ, কেমব্রিজে শিক্ষা গ্রহণ করেন।

১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ মোকাবেলায় ঔপনিবেশিক প্রশাসনের অমানবিক মনোভাবের কারণে ১৯৪৪ সালে তিনি আইসিএস চাকুরী থেকে পদত্যাগ করেন। এরপর ভারতের আলীগড়ে একটি গ্রামে শ্রমিক ও তালা মেরামতকারী হিসেবে কাজ শুরু করেন, যা দু’বছর পর ছেড়ে দেন। ১৯৪৭ সাল থেকে দিল্লীর ‘জামিয়া মিল্লিয়া’ প্রতিষ্ঠানে তিন বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫০ সালে তিনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

১৯৫৪-৫৫ সালে পূর্ব পাকিস্তান সরকারের ‘ভি-এইড’ কর্মসূচির পরিচালক হিসেবে ডেপুটেশনে নিয়োগপ্রাপ্ত হন। ১৯৫৮ সালে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে পল্লী উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা অর্জন শেষে তিনি তৎকালীন পাকিস্তান পল্লী উন্নয়ন একাডেমি (বর্তমানে বার্ড)-এর প্রথম প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে একাডেমির পরিচালনা পর্ষদের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

পল্লী উন্নয়নের এই বিশিষ্ট ব্যক্তিত্ব ৯ অক্টোবর ১৯৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ইহলোক ত্যাগ করেন। প্রেস বিজ্ঞপ্তি

ইএইচ

Link copied!