ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিবচরে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান আরোহী নিহত, আহত ১০

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৫, ০২:১৯ পিএম

শিবচরে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান আরোহী নিহত, আহত ১০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী লাবিবা পরিবহনের একটি বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের আরোহী শামিম আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শনিবার ভোর ছয়টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমের বাড়ি যশোর জেলায় বলে জানা জায়।

স্থানীয় সূত্র জানায়, ভোরে ঢাকা থেকে ভাঙ্গাগামী লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে চলন্ত একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পেছন দিক থেকে আরেকটি বাস ‘সেলফি পরিবহন’ এসে জড়িত হয় সংঘর্ষে। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী শামিম আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়াও দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, ভোরবেলা ওই এলাকায় যানবাহনের গতি অনেক বেশি থাকে। এক্সপ্রেসওয়েতে নিয়ম না মেনে ওভারটেক করতে গিয়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

জেএইচআর

Link copied!