ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

অক্টোবর ১৩, ২০২৫, ০৮:৪৫ পিএম

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। 

অভিযান চালানো হয় গত ১১ ও ১২ অক্টোবর, লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে আশ্রায়ন বিওপি এলাকার চল্লিশপাড়া ও মদনের ঘাটে।

সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার বলেন, গত এক বছরে যশোর রিজিয়ন স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ সময়ে বিজিবি ১২২ কেজি স্বর্ণ, ৪০০ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ এবং ৪,৭৫২টি মানব পাচারবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করেছে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত ১০৭ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালান দ্রব্য জব্দ করেছে এবং ৪৯ কোটি টাকার অবৈধ জাল ধ্বংস করেছে। সর্বশেষ এই অভিযানে ব্যাটালিয়ন প্রমাণ করেছে যে, তারা শুধু সীমান্ত পাহারায় নয়, জাতীয় সম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করছে।

জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হবে। অভিযানে অংশ নেওয়া বিজিবি কর্মকর্তারা জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তারা ভবিষ্যতেও জনগণের পাশে থেকে দেশের সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থে কাজ চালিয়ে যাবে।

ইএইচ

Link copied!