ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম হাসপাতালে দালাল চক্রের ৫ জন গ্রেপ্তার

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

অক্টোবর ১৬, ২০২৫, ১২:১৮ পিএম

কুড়িগ্রাম হাসপাতালে দালাল চক্রের ৫ জন গ্রেপ্তার

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের হেনস্থাকারী দালাল চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার জেলা পুলিশ মিডিয়া এক প্রেস রিলিজে জানায়, কুড়িগ্রামে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), নুর হোসেন, রায়হান মিয়া (২৭),হরিকেশ মধ্যপাড়ার আনোয়ার (৩০) এবং সরদারপাড়ার মারুফ মিয়া (৪০)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার এবং ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ৫ জন দালালকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল শতভাগ দালালমুক্ত করার লক্ষ্যে কুড়িগ্রামের এই অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!