ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
কর্তৃপক্ষের স্পষ্টীকরণ

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ার অভিযোগ ভিত্তিহীন

আদিল আহামেদ চৌধুরী, লামা (বান্দরবান)

আদিল আহামেদ চৌধুরী, লামা (বান্দরবান)

অক্টোবর ২১, ২০২৫, ০৩:০৭ পিএম

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ার অভিযোগ ভিত্তিহীন

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে গত ১৯ অক্টোবর দুপুর আনুমানিক ১টার দিকে। ওইদিন মেনরোয়া ম্রো (৪০) নামে এক নারী রোগী আউটডোরের টিকিট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু রোগী জানান, তিনি কিছু টেস্ট করেই ভর্তি হবেন।

পরে চিকিৎসক তাকে প্রয়োজনীয় পরীক্ষা করার পরামর্শ দিয়ে ল্যাবে পাঠান। সেখানে দায়িত্বপ্রাপ্ত ল্যাব টেকনিশিয়ান ও অন্যান্য স্টাফরা রোগীকে বসতে বলেন এবং পরীক্ষার নিয়ম-কানুন বুঝিয়ে দেন। তবে অতিরিক্ত রোগীর চাপের কারণে কিছুটা সময় অপেক্ষা করতে হয়। এতে রোগী উত্তেজিত হয়ে পড়েন এবং উপস্থিত ব্যক্তিদের অনুরোধ উপেক্ষা করে পরীক্ষা বা ভর্তি না করেই হাসপাতাল ত্যাগ করেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে “চিকিৎসা না পেয়ে রোগী ফিরে গেছেন” এমন বিভ্রান্তিকর লেখা ও ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও সংশ্লিষ্ট চিকিৎসক এবং কর্মচারীদের বক্তব্য গ্রহণের পর জানান,“রোগীর প্রতি কোনো ধরনের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া যায়নি। বরং তাকে যথাযথ চিকিৎসা সেবার জন্য ভর্তি ও পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছিল।”

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, “লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকট থাকা সত্ত্বেও প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল শ্রেণির মানুষের জন্য নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।”

ঘটনার প্রমাণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ সংযুক্ত করেছে।

ইএইচ

Link copied!