ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবক নিহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৫, ০৯:২১ পিএম

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবক নিহত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খড়মপুর গ্রামের ইমাদুলের ছেলে মালয়েশিয়া প্রবাস ফেরত সুজন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহিষাখোলা গ্রামের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে আড়পাড়ার উপ-স্বাস্থ্যকেন্দ্রের গেটে ধাক্কা দেয়। বিকট শব্দ হওয়ায় লোকজন ছুটে এসে সুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সে মৃত্যু বরণ করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!