ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৯ দিনে ৮৭ জেলে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৫, ০৪:০০ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৯ দিনে ৮৭ জেলে গ্রেপ্তার

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১৯ দিনে ৮৭ জেলেকে গ্রেপ্তার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

বৃহস্পতিবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিষেধাজ্ঞার সময় ৫৪ ভ্রাম্যমাণ আদালত ও ৩৯৯ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিদর্শন করা হয়েছে মৎস্য অবতরণ কেন্দ্র ১৯ বার, মাছঘাট ২৯২ বার, আড়ৎ ১ হাজার ২০১ বার।

এসব অভিযানে জব্দ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার ৪২ মিটার জাল, যার আনুমানিক মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। এসময় জব্দ করা হয় ১.০৫ টন ইলিশ। ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৪৫ হাজার টাকা। এসব অভিযানে ৬৩ মামলা করা হয়েছে।

সাগর থেকে নদীর মিঠা পানিতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য গত ৪ অক্টোবর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় সরকার। ২৫ অক্টোবর দিনগত রাত ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, এ বছর অভিযানের শুরু থেকেই জেলা ও উপজেলা টাস্কফোর্স কঠোর অবস্থান নিয়েছে যাতে করে জেলেরা নদীতে নামতে না পারে। এরপরেও কিছু কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামায় তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।

জেএইচআর

Link copied!