ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২৫, ০৪:৫০ পিএম

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রয় ও সংরক্ষণ করা এবং ভাউচারে সার বিক্রয়ের তথ্যে গড়মিল থাকার অপরাধে দুই ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার গাড়াবাড়িয়া বাজারে মেসার্স লাবিবা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রয় ও সংরক্ষণ করার দায়ে অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭, ৫১ ও ৪৫ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া, ভাউচারে সার বিক্রয়ের তথ্যে গড়মিল থাকার কারণে মেসার্স হক এন্টারপ্রাইজকে ৪৫ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান ও সংরক্ষণ করার নির্দেশনা এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী/পণ্য ক্রয়-বিক্রয় হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি টিম।

ইএইচ

Link copied!