ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় মহিলা দলের কর্মী সমাবেশ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

অক্টোবর ২৮, ২০২৫, ০৮:৪৬ পিএম

কুষ্টিয়ায় মহিলা দলের কর্মী সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়ন মহিলা দলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২ টায় লক্ষ্মীপুর বাজার এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। 

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান খোকন, জেলা বিএনপি সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, আব্দালপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. মতিয়ার হোসেন মাস্টার ও সাবেক সভাপতি মো. মহসিন আলী। সার্বিক তত্বাবধানে ছিলেন আব্দালপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

উপস্থাপনা করেন মহিলা দল নেত্রী নাজনিন আক্তার এবং সভাপতিত্ব করেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি রেখা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দল নেত্রী অধ্যাপিকা কাজী জীবন্নাহার পিয়া, জান্নাতুল ফেরদৌস ঊর্মি, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রাশেদুল ইসলাম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুক্তাদির রহমান, সদস্য মাহমুদুল হাসান বাচ্চু, হৃদয় হাসান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব খান ও আবির হোসেন।

সমাবেশে জাকির হোসেন সরকার বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো মাঠে আছে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের ভিত্তি আরও মজবুত করার আহ্বান জানান এবং আগামীর আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো মহিলা দলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!