ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খোকসায় ডলফিন হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশ: যুবক আটক

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৫, ০৮:৩২ পিএম

খোকসায় ডলফিন হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশ: যুবক আটক

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক যুবক বিলুপ্তপ্রায় জলজ প্রাণী ডলফিন (শুশুক) হত্যা করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খোকসা থানার আমবাড়ীয়া গ্রামে। গ্রেপ্তার আসামির নাম মো. সাদ্দাম হোসেন (৩০), পিতা মো. আ. আওয়াল।

প্রাথমিক তদন্তে জানা যায়, সাদ্দাম হোসেন ডলফিন হত্যা করে তার ভিডিও টিকটকে প্রকাশ করেন। এই ঘটনায় তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৭ ও ৪১ ধারার লঙ্ঘন করেছেন।

ঘটনার পর বনবিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশের একটি দল রাত আনুমানিক ১১টার দিকে খোকসা কলেজ রোড এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বনবিভাগ সূত্রে জানা যায়, ডলফিন বা শুশুক বাংলাদেশের অন্যতম সংরক্ষিত জলজ প্রাণী। এদের হত্যা বা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

ইএইচ

Link copied!