ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুরে মাটি খুঁড়ে মিলল শতবর্ষী রুপির মুদ্রা

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

নভেম্বর ৩, ২০২৫, ১০:৪৮ এএম

মহেশপুরে মাটি খুঁড়ে মিলল শতবর্ষী রুপির মুদ্রা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর উত্তরপাড়ায় মাটি কাটতে গিয়ে মিলেছে শতবর্ষ পুরোনো ভারতীয় রুপির মুদ্রা। এ ঘটনায় এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল।

রোববার দুপুরে স্থানীয় বাসিন্দা সামেদ আলী (পিতা মৃত আবুবকর) নিজ বাড়ির ভিটায় মাটি কাটার সময় একটি পিতলের হাড়ির মধ্যে এসব প্রাচীন রুপির মুদ্রা আবিষ্কার করেন।

খবর ছড়িয়ে পড়তেই আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন মুদ্রাগুলো দেখতে। স্থানীয় সূত্রে জানা গেছে, পিতলের হাড়িতে পাওয়া মুদ্রাগুলোর গায়ে ১৯০৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সময়ের ছাপ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ ভারতের আমলের রুপির মুদ্রা। প্রতিটি মুদ্রায় তৎকালীন কোনো ব্রিটিশ সম্রাটের প্রতিকৃতি খোদাই করা থাকলেও দীর্ঘদিন মাটির নিচে থাকার কারণে তা অনেকাংশে ক্ষয়প্রাপ্ত।

স্থানীয় ইতিহাসবিদদের মতে, এসব মুদ্রা সম্ভবত তৎকালীন সলেমানপুরের জমিদার সন্তোষ কুমার বিশ্বাসের সময়কার, যিনি ১৯৪৭ সালে দেশভাগের পর ভারতে চলে যান। তখন জমিদাররা খাজনা ও লেনদেনে এসব রুপির মুদ্রাই ব্যবহার করতেন।

খবর পেয়ে খোসালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মুদ্রাগুলো উদ্ধার করে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) হান্নান বলেন, “মোট ১৯টি মুদ্রা উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় ১৮ ভরি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ আমলের ভারতীয় রুপির মুদ্রা। এগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ও সংগ্রহযোগ্য হতে পারে। বিষয়টি পরীক্ষার জন্য সংরক্ষণে নেওয়া হয়েছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এই নিদর্শনগুলো সরকারিভাবে সংরক্ষণ করে স্থানীয় জাদুঘর বা সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শনের ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মহেশপুরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

জেএইচআর

Link copied!