ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাংনীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৫, ০৩:৪০ পিএম

গাংনীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সাপের কামড়ে শামীম রেজা (১৮) নামের এক যুবক মারা গেছেন। যুবক শামীম করমদী গ্রামের মাঠপাড়ার হারান আলীর ছেলে।

বুধবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, প্রতিরাতের ন্যায় মঙ্গলবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে তাকে বিষধর সাপের কামড় দেয়। এসময় শামীম বিষয়টি তার পরিবারকে জানায়। 

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!