ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুমার নামাজে মুসল্লিকে হত্যা, মূলহোতা রাসেল আটক

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

নভেম্বর ৮, ২০২৫, ০৯:৩৪ পিএম

জুমার নামাজে মুসল্লিকে হত্যা, মূলহোতা রাসেল আটক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার মূলহোতা রাসেল মিয়াকে আটক করেছে র‍্যাব-৯।

শনিবার ভোর রাতে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আসামি আতিক মিয়ার ছেলে রাসেল মিয়াকে (২২) আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) জুমার নামাজ আদায় করছিলেন। নামাজের একপর্যায়ে রাসেল হঠাৎ ধারালো চাকু নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ইমরুল গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

উপস্থিত মুসল্লিরা নামাজ থামিয়ে দ্রুত আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুরো বনগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয়রা জানান, নামাজের সময় মসজিদের ভেতর এমন নৃশংস ঘটনা তারা জীবনে কখনও দেখেননি।

র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নৃশংস হত্যার খবর পেয়ে র‍্যাব দ্রুত তৎপরতা শুরু করে এবং রাতের মধ্যেই মূল আসামিকে আটক করতে সক্ষম হয়।”

ইএইচ

Link copied!