ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিয়েবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: অতিথিদের বেঁধে রেখে স্বর্ণ-টাকা লুট

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৫, ০৪:১১ পিএম

বিয়েবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: অতিথিদের বেঁধে রেখে স্বর্ণ-টাকা লুট

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাজীশ্বরাই গ্রামে এক বিয়েবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

শুক্রবার রাত তিনটার দিকে প্রবাসী আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়িতে দুর্ধর্ষ এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল বাড়ির সদস্য ও অতিথিদের বেঁধে রেখে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আব্দুল মান্নানের মেয়ের বিয়ে ছিল। অনুষ্ঠান শেষে কনে বিদায় দেয়া হয় সন্ধ্যা ৭টার দিকে। অতিথিদের বড় একটি অংশ চলে গেলেও নিকট আত্মীয়রা তখনও বাড়িতে অবস্থান করছিলেন।

রাত তিনটার দিকে দোতলা বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ডাকাত দল ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে ফেলে। ডাকাতরা তাদের শরীরে থাকা ১৫ ভরির মতো স্বর্ণালংকার এবং ঘরে থাকা লাখ টাকার নগদ অর্থ লুট করে নেয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে তার আশপাশেই আমাদের টহল টিম ও গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে দ্রুত সাড়া দিলে ডাকাত দল বাড়ির পেছনের ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতরা দরজা ভেঙে ঢুকলেও দ্রুত সটকে পড়ে। এটি মহাসড়ক-কেন্দ্রিক একটি সংগঠিত ডাকাত চক্র। আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে দ্রুত পালিয়ে যায়। চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেএইচআর

Link copied!