মেহেরপুর প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫, ০৪:৫৩ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা মধ্যপাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে।
বুধবার বেলা ১১টার দিকে পুকুরের পাশে খেলতে গিয়ে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম আইমান। সে কসবা গ্রামের বশির উদ্দীনের ছেলে।
কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সভাপতি রাসেল জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল আইমান। অনেকক্ষণ তাকে না দেখতে পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে এবং পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতার কারণে সে পুকুরের পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইএইচ