ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাংনীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৫, ০৮:১৭ পিএম

গাংনীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে নিখোঁজের ২৪ ঘণ্টা পর পুকুর থেকে আব্দুল্লাহ আল আনসারী (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত শিশু ওই গ্রামের মৃত জাব্বারুলের ছেলে।

পারিবারিক সূত্র জানা গেছে, গতকাল বুধবার দুপুরে আনসারী গ্রামের স্কুল থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার বিকেলে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন পথচারী একটি শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন গিয়ে শিশু আব্দুল্লাহ আল আনসারীর মরদেহ শনাক্ত করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!