ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

নভেম্বর ২৯, ২০২৫, ০৩:১৪ পিএম

নেত্রকোণায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোণায় যুব সমাজের মধ্যে ডিজিটাল দক্ষতা অর্জন ও আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে 'ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ' কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।

উদ্বোধনী বক্তব্যে আনোয়ারুল হক বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার অন্যতম লক্ষ্য হচ্ছে যুব সমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ তৈরী করা। তারেক রহমানের নির্দেশেই আমি নেত্রকোণায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। 

প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার আনোয়ারুল হকের সহধর্মিণী ডাক্তার লুৎফা হোক, জেলা বিএনপি'র সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মশালা পরিচালনা করেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অঙ্কন পুরকায়স্থ, ট্রেইনার দ্বীপ দে, তৌফিকুল আরাফাত।

প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৫ শতাধিক বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!