ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জনতা ব্যাংকের কুষ্টিয়া এরিয়া অফিসে দোয়া মাহফিল

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

ডিসেম্বর ২, ২০২৫, ০৬:৩৫ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জনতা ব্যাংকের কুষ্টিয়া এরিয়া অফিসে দোয়া মাহফিল

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বাদ আসর কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র পুলিশ লাইনের সামনে জনতা ব্যাংক পিএলসি, কুষ্টিয়া এরিয়া অফিসে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এতে অংশ নেন এরিয়া অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ সহ ব্যাংকের ১৩টি শাখার শাখা ব্যবস্থাপকগণ। জনতা ব্যাংক পিএলসি কুষ্টিয়া এরিয়া অফিস এই দোয়া ও মোনাজাতের আয়োজন করে। মোনাজাত পরিচালনা করেন জনতা ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসার মশিউর রহমান।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তৃতা করেন জনতা ব্যাংক পিএলসি কুষ্টিয়া এরিয়ার উপ-মহাব্যবস্থাপক সাহা চঞ্চল কুমার, সহকারী মহাব্যবস্থাপক মনিরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক সাহানারা খাতুন।

উপ-মহাব্যবস্থাপক সাহা চঞ্চল কুমার বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের আপোসহীন নেত্রী। তার উপর জেল-জুলুম, অত্যাচার চালানো হলেও তিনি কখনোই আপোষ করেননি। তিনি সব সময় এদেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি আপোষ করলে আজ তার এই পরিণতি হতো না।

তিনি সব সময় দেশকে নিয়ে ভেবেছেন, কিসে জনগণের কল্যাণ হয়। তার অবদান এদেশের মানুষ কখনো ভুলতে পারবে না। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের ও জনগণের কল্যাণে হাল ধরবেন এটাই আমাদের প্রত্যাশা।

ইএইচ

Link copied!