ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খোকসায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খোকসা প্রতিনিধি

খোকসা প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৫, ০৮:৩৭ পিএম

খোকসায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। সভায় দিবসগুলোর কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। 

জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানের মতো কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সোহেল রানা, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন, খোকসা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসের শহিদদের স্মরণ ও মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। জাতীয় মর্যাদার সঙ্গে দিবস দুটি উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

ইএইচ

Link copied!