ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজৈরে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:১৫ পিএম

রাজৈরে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুরের রাজৈরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদী এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

শনিবার সকাল ১১ টার সময় রাজৈর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সড়কের পাশে সচেতন নাগরিক সমাজ রাজৈর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। কর্মসূচি চলাকালে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বক্তারা বলেন, উসমান হাদীর ওপর হামলা কোনো একক ব্যক্তির বিরুদ্ধে নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এমন হামলা সমাজে ভয় ও নীরবতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাওলানা মাহামুদুল্লা ফাহামির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা ইমরান হোসেন ফরিদি, মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা শরীয়ত উল্লাহ সাদনান, মাওলানা ওমর ফারুক।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, ন্যায় বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জেএইচআর

Link copied!