ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শরীয়তপুরে বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:০২ পিএম

শরীয়তপুরে বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

শরীয়তপুর সদর উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে বিজয় দিবসের উৎসবের মধ্যেই এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।

গ্রামবাসী জানান, সদর উপজেলার আংগারীয়া ইউনিয়নের চর নিয়ামতপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ২০১০ সালের ৮ জানুয়ারি তিনি মারা যাওয়ার পর বসতঘরের পাশেই তাকে সমাহিত করা হয়। সোমবার রাতের আধারে দুর্বৃত্তরা ওই কবরের ওপর পাটখড়ি, গাছের ডালপালা ও শুকনো পাতা জড়ো করে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কবরের ওপর আগুনের ছাই ও পোড়া চিহ্ন দেখতে পেয়ে পালং মডেল থানা পুলিশকে খবর দেন।

বীর মুক্তিযোদ্ধা আ. মান্নানের মেয়ে আফরোজা আক্তার বলেন, মায়ের চিৎকার শুনে বাবার কবরের পাশে ছুটে যাই। সেখানে দেখি আগুনের ছাই পড়ে আছে। কারা কী উদ্দেশ্যে এই কাজ করেছে তা বুঝতে পারছি না, তবে এই ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত ও শঙ্কিত।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার তথ্য তিনি পেয়েছেন এবং বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

পালং মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহ আলম বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিজ সিকদার এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, পুলিশ সুপারের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জেএইচআর

Link copied!