ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-১৩

আনোয়ারা ও কর্ণফুলীতে পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:৫৬ পিএম

আনোয়ারা ও কর্ণফুলীতে পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রারম্ভিক লড়াই শুরু হয়েছে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে। সোমবার মোট পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম, এনসিপির জুবাইরুল আলম মানিক ও ইসলামী ফ্রন্টের এস.এম. শাহজাহান ফরম সংগ্রহ করেন। বিকেলে জেলা প্রশাসক কার্যালয় থেকে বিএনপির স্থানীয় নেতা ও পরিবারের সদস্যরা দলের সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস-এর পক্ষে ফরম গ্রহণ করেন।

মনোনয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আনোয়ারা ও কর্ণফুলী আসনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যা নির্বাচনী মাঠে উৎসবের পূর্বাভাস দিচ্ছে।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!