ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:০২ এএম

শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

সোমবার রাতে দুবাই ও শারজাহ থেকে আসা দুটি ভিন্ন ফ্লাইটে এসব সিগারেট উদ্ধার করা হয়।

কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার কর্মকর্তারা জানান, রাত ৮টায় দুবাই থেকে আসা ইউএস বাংলার বিএস-৩৪৪ ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে মোট ৯৮৯ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। যাত্রীরা হলেন- মিজানুর রহমান (২৩০ কার্টন), মো. রেদোয়ান (২৭০ কার্টন), রেজাউল করিম (২৩৯ কার্টন) এবং সালাউদ্দিন (২৫০ কার্টন)।

পরবর্তীতে রাত সাড়ে ৮টায় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯৫২০ ফ্লাইট তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় আরও ৫২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে ১৫১৪ কার্টনে ৩ লাখ ২ হাজার ৮শ শলাকা 'মন্ড' ব্র্যান্ডের বিদেশি সিগারেট পাওয়া গেছে।

কাস্টমসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমদানি নীতি আদেশ ২০২২-২৫ অনুযায়ী সিগারেট একটি নিয়ন্ত্রিত পণ্য। নিয়ম অনুযায়ী প্যাকেটের গায়ে বাংলায় সংবিধিবদ্ধ সতর্কীকরণ এবং ছবি থাকা বাধ্যতামূলক। এসব চালানের ক্ষেত্রে সরকারি কোনো শর্তই প্রতিপালন করা হয়নি, যা আইনত দণ্ডনীয়।

জব্দকৃত সিগারেটের বিষয়ে কাস্টমস আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেএইচআর

Link copied!