ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাংনীতে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, স্ত্রী-সন্তান আহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:৫৯ পিএম

গাংনীতে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, স্ত্রী-সন্তান আহত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে লাটাহাম্বার (ট্রলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতের স্ত্রী ও দেড় বছরের শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাহারবাটির দবির ডাক্তার বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন হোসেন গাংনী উপজেলার করমদি গ্রামের সন্ধানী পাড়ার জামাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। আহতরা হলেন তুহিনের স্ত্রী তমা খাতুন (২৫) ও তাঁদের শিশুকন্যা তানহা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে তুহিন তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ধলা গ্রাম থেকে মোটরসাইকেলযোগে গাংনী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাহারবাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পাওয়ার টিলার ট্রলির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির নিচে চাপা পড়ে তুহিন ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান, আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মা ও মেয়ে উভয়কেই মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রলিটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!