ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:২১ পিএম

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। 

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব  মাহবুব আহমেদ, আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর সদর আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তারা আশা করছেন বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

জেএইচআর

Link copied!