ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তের আগুন, এবার মারা গেলেন দগ্ধ স্মৃতি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:২৮ পিএম

বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তের আগুন, এবার মারা গেলেন দগ্ধ স্মৃতি

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ছোট বোনের পর এবার প্রাণ হারালেন বড় বোন সালমা আক্তার স্মৃতিও (১৭)। শরীরের ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বড় মেয়ে। 

এর আগে ১৯ ডিসেম্বর রাতে আগুনের ওই ঘটনায় তাঁর ছোট বোন শিশু শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতি (৮) ঘটনাস্থলেই মারা যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামে বেলাল হোসেনের বসতঘরে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এতে ঘরে থাকা বেলাল, তার বড় মেয়ে স্মৃতি এবং মেজো মেয়ে বিথি দগ্ধ হন। অগ্নিদগ্ধ স্মৃতি দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন। মেজো মেয়ে বিথি চিকিৎসা শেষে সুস্থ হলেও পরিবারের দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বিএনপি নেতা বেলাল হোসেন।

এ ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে, যার মধ্যে দুটি লক করা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, দগ্ধ স্মৃতির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মামলার তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!