ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খোকসায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:০৫ পিএম

খোকসায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে খোকসা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোতালেব হোসেন, খোকসা থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান এবং সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমানসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়াও সভায় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং চুরি, মাদক, সড়ক দুর্ঘটনা রোধ ও বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সকলের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় খোকসাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

ইএইচ

Link copied!