ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৬, ০২:৪৭ পিএম

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

পঞ্চগড়ে তাপমাত্রা আবারও মৃদু শৈত্যপ্রবাহের ঘরে নেমেছে। ভোর থেকে সকাল পর্যন্ত চারপাশ ঘন কুয়াশায় ঢেকে থাকলেও সূর্য ওঠার পর ঝলমলে রোদের দেখা মিলছে।

শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

এর আগের দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। একই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

টানা শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। প্রচণ্ড শীতের কারণে সকালে অনেকেই কাজে যেতে পারছেন না। বিভিন্ন এলাকায় শীত নিবারণের জন্য মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ১১ ডিসেম্বর। সেদিন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। বর্তমানে তেঁতুলিয়ায় যে তাপমাত্রা বিরাজ করছে, তা মৃদু শৈত্যপ্রবাহের পর্যায়ে রয়েছে।

ইএইচ

Link copied!