ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৬:২৬ পিএম

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ শুরু করলেও পরিস্থিতির ভয়াবহতায় পরে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দেওলিয়াবাড়ী এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ওই গুদামটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই গুদামে থাকা শুকনো ঝুট ও তুলায় আগুন ছড়িয়ে পড়ে এবং বিশাল এলাকায় তা বিস্তৃত হয়। স্থানীয়রা প্রাথমিক অবস্থায় আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় ব্যর্থ হন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে পর্যায়ক্রমে কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর ও গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা পৌনে ৭টা) ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগুনের তীব্রতা এবং দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নেভাতে বেগ পেতে হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ মামুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ৮টি ইউনিট একযোগে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা আগুন নির্বাপণ ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!