ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে শুরু হচ্ছে দেশের বৃহত্তম ফুল উৎসব

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৬, ০৮:১৪ পিএম

সীতাকুণ্ডে শুরু হচ্ছে দেশের বৃহত্তম ফুল উৎসব

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে মাসব্যাপী জমকালো ‘ফুল উৎসব’। 

বৃহস্পতিবার বিকেলে ডিসি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উৎসবের বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বর্ণিল আয়োজন।

শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ, ডিআইজি আহসান হাবিব পলাশ এবং পুলিশ সুপার মোহাম্মদ নাছির আহমেদ খান।

এবারের উৎসবে দেশি-বিদেশি মোট ১৪৫ প্রজাতির ফুল প্রদর্শিত হবে। এর মধ্যে বিদেশি ফুলের তালিকায় রয়েছে লিলিয়াম, ম্যাগনোলিয়া ও ক্যামেলিয়া। আর দেশি ফুলের মধ্যে গাঁদা, জবা, কৃষ্ণচূড়া ও চন্দ্রমল্লিকা তো থাকছেই। 
উৎসবের অন্যতম আকর্ষণগুলো হলো- পার্কে বসানো হয়েছে জায়ান্ট ফ্লাওয়ার, ট্রি হাউস, ট্রিপল হার্ট শেলফ, ট্রেন, বক ও ময়ূরসহ বিভিন্ন শৈল্পিক স্থাপনা। দর্শনার্থীদের জন্য এবার নতুন সংযোজন হিসেবে থাকছে জিপলাইন। পুকুরের এক পাশ থেকে অন্য পাশে জিপলাইনে ঝুলে যাওয়ার রোমাঞ্চ উপভোগ করা যাবে। এছাড়া পুকুরে কায়াকিং করার জন্য রয়েছে নৌকার ব্যবস্থা। 

উৎসবে ভায়োলিন শো, কাওয়ালি সন্ধ্যা এবং পিঠা উৎসবের আয়োজন থাকছে। বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট বিষয়ক একটি বিশেষ স্টলও থাকবে উৎসবে।

জেলা প্রশাসক জানান, মাসব্যাপী এই উৎসবে ২০ লাখ দর্শনার্থীর আগমন ঘটবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের স্মৃতি ধরে রাখতে পেশাদার ফটোগ্রাফার এবং ভিড় সামলাতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবীর ব্যবস্থা রাখা হয়েছে। পার্কের উত্তর ও দক্ষিণ পাশে বিনোদন উপকরণ এবং পূর্ব পাড়ে খাবারের স্টল ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফুল উৎসব। দর্শনার্থীদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রতিবছরই নতুন নতুন থিম যুক্ত করা হচ্ছে।

জেএইচআর

Link copied!