ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জে গণভোট ও নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:২৫ পিএম

হবিগঞ্জে গণভোট ও নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট ২০২৬ উপলক্ষে হবিগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফীন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার ইস্যুতে একটি গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদানের মাধ্যমে জনগণ তাদের রায় দেবেন। তবে দেশের অনেক সাধারণ মানুষ এখনো এই গণভোটের প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অবগত নন। তাই এই বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধে সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

জেলা প্রশাসক বলেন, প্রচার-প্রচারণার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো গণমাধ্যম, তাই গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের কার্যকর সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁরা নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন এবং মাঠ পর্যায়ের নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সবার বক্তব্য শোনেন এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা কামনা করেন।

ইএইচ

Link copied!