ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
লক্ষ্মীপুর-৪ আসন

স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদার মনোনয়ন বৈধ ঘোষণা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:২৩ পিএম

স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদার মনোনয়ন বৈধ ঘোষণা

লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরুল হুদা চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশন।

নুরুল হুদা চৌধুরী কমলনগর উপজেলা বিএনপির সভাপতি। তিনি লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলে গত ৪ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, রামগতি–কমলনগর আসনে স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রয়োজনীয় ১ শতাংশ ভোটার সমর্থন—মোট ৪ হাজার ১৮২ জন ভোটারের সমর্থনের তালিকায় তদন্ত প্রতিবেদনে ত্রুটি-বিচ্যুতি পাওয়া যায়। এ কারণ দেখিয়ে মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করা হয়।

এরপর নুরুল হুদা চৌধুরী প্রধান নির্বাচন কমিশনের কাছে আপিল করেন। ১৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনে ব্যারিস্টার নাসিম উদ্দিন অসিমের মাধ্যমে দীর্ঘ শুনানি শেষে কমিশন ১ শতাংশ ভোটার সমর্থনের সত্যতা যাচাই করে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। ফলে নুরুল হুদা চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।

মনোনয়ন বৈধ ঘোষণার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী বলেন, “গত ৪ জানুয়ারি ১ শতাংশ ভোটার সমর্থনে ত্রুটি-বিচ্যুতি দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিলেন। আমি প্রধান নির্বাচন কমিশনে আপিল করি। দীর্ঘ শুনানি শেষে আজ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”

এএন

Link copied!