ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরের দুটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৬, ০৭:২৯ পিএম

মেহেরপুরের দুটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন।

মেহেরপুর-১ আসনে ৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপির মনোনীত দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে ধানের শীষ, জামায়াতে ইসলামীর মনোনীত দলীয় প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান দাঁড়িপাল্লা প্রতীক, জাতীয় পার্টির মনোনীত দলীয় প্রার্থী আব্দুল হামিদকে লাঙ্গল এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত দলীয় প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান পেয়েছেন কাস্তে প্রতীক।

মেহেরপুর-২ (গাংনী) আসনে ৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপির মনোনীত দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে ধানের শীষ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হুদাকে দাঁড়িপাল্লা এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল বাকীকে দেওয়া হয়েছে লাঙ্গল প্রতীক।

প্রতীক বরাদ্দ শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রার্থী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ইএইচ

Link copied!