ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নীলফামারীতে র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:৪৩ পিএম

নীলফামারীতে র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব বালাগ্রাম জলঢাকা টু ডালিয়া রোড গামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে মো. তোফাজ্জল (৬০), পিতা মৃত আছির উদ্দিন এর বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় হলুদ রঙ্গের শপিং ব্যাগের ভেতর থেকে ০১ টি অবৈধ বিদেশী পিস্তল এবং ম্যাগাজিন জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

সমাজের শৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের চলমান অভিযান ও র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!