ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে মেনে নেওয়া হবে না: মামুনুল হক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:২৮ পিএম

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে মেনে নেওয়া হবে না: মামুনুল হক

আসছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমীর মামুনুল হক। 

শনিবার দুপুরে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর পিরোজপুর-২ আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে দেড় সহস্রাধিক ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে ব্যর্থ করে দিতে কিছু পরাজিত শক্তি একত্রিত হয়ে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দিতে একটি ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে। কিছু মানুষের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নেই। তাই তারা একদিকে মানুষকে প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দিতে বলে, আবার গোপনে গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালায়। জাতীয় রাজনীতিতে এ ধরনের মোনাফিকি তিনি দেখতে চান না বলেও মন্তব্য করেন। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রয়াত জামায়াত নেতা মাওলানা মো. দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও পিরোজপুর-৩ আসনের এনসিপির প্রার্থী ড. সামীম হামেদীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এছাড়া সভায় জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!