ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:০৫ পিএম

নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নানিয়ারচর উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর শেখ মোহাম্মদ নাঈম ও অ্যাডভোকেট ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজন, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ বিন খলিল ও তামজিদ রহমান, নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী, রাঙামাটির সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, লংগদু রাজানগর বিজিবি জোন প্রতিনিধি সুবেদার রফিকুল ইসলাম ও সুবেদার মাসুম আলী, নানিয়ারচর আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী এবং রাঙামাটি সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফখরুদ্দিন রাজিব। এ ছাড়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধি পালন ও ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনি সকল বিধিনিষেধ মেনে নির্বাচন পরিচালনার আহ্বান জানানো হয়।

ইএইচ

Link copied!