মেহেরপুর প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৩৭ পিএম
মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ শফিকুল (৩৩) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
বৃহস্পতিবার রাতে মুজিবনগর থানাধীন সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শফিকুল সোনাপুর মাঝেরপাড়া এলাকার বাসিন্দা এবং আইয়ুব আলীর ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে শফিকুলকে আটক করা হয়। অভিযানের সময় শফিকুলের হেফাজত থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা। পরবর্তীতে আটক শফিকুল ও জব্দকৃত আলামতসহ তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়।
এ বিষয়ে মেহেরপুর ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ