ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাগুরায় মানববন্ধন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

ফেব্রুয়ারি ২, ২০২৬, ১১:১৬ এএম

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাগুরায় মানববন্ধন

বৈষম্যহীন ৯ম পে-স্কেল প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নের দাবিতে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা প্রশাসন, মাগুরার কর্মচারীবৃন্দ।

সোমবার সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীরা দায়িত্ব ও কাজের পরিমাণ অনুযায়ী ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত হচ্ছেন। বিদ্যমান পে-স্কেলে বৈষম্য থাকায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা অবিলম্বে বৈষম্যহীন ৯ম পে-স্কেল প্রজ্ঞাপন জারি করে তা কার্যকর করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন। তবে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চান বলে জানান তারা।

মানববন্ধন চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকলেও কিছু সময়ের জন্য আগত সেবাপ্রার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এএন

Link copied!