ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামপুরে ধানের শীষ প্রতীকে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:০৫ পিএম

ইসলামপুরে ধানের শীষ প্রতীকে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা

জামালপুরের ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামালপুর–২ (ইসলামপুর) আসনের ধানের শীর্ষ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী চরপুটিমারী ইউনিয়নে বিভিন্ন এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সুলতান মাহমুদ বাবু সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ চালান। 

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা খানম শুলেখা।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা সাফিজ বিনতী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মতিউর রহমান ঘটি, সাবেক উপজেলা যুবদলের সভাপতি ফিরোজ খান লোহানী প্রমুখ। পথসভায় উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 এ সময় নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব এবং ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশ আবার সঠিক পথে ফিরবে।

এএন
 

Link copied!