ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খোকসায় মাদক কারবারি ও ৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মিলন, খোকসা (কুষ্টিয়া)

মিলন, খোকসা (কুষ্টিয়া)

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০২:০৫ পিএম

খোকসায় মাদক কারবারি ও ৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে একজন মাদক কারবারিসহ পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একজনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আকাশ শেখ (২২), পিতা উজ্জ্বল শেখ, সাং কমলাপুর। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন একতারপুর এলাকার ইউনুস আলীর ছেলে নাইম হোসেন, আমবাড়িয়া দক্ষিণপাড়ার ওহাব শেখের ছেলে মো. তোফা শেখ, আমবাড়িয়া এলাকার শুকুর আলীর ছেলে ইমন খান, একতারপুর এলাকার আল আমিনের স্ত্রী মোছা. কাকলি খাতুন এবং কমলাপুর এলাকার সেলিমের স্ত্রী মোছা. রূপালী খাতুন। গ্রেপ্তারকৃত সবাই কুষ্টিয়া জেলার খোকসা থানার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোতালেব হোসেন বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!